বুধবার পূর্ব ইংল্যান্ডের একটি শহরে মার্কিন সামরিক বিমান এফ-১৫ বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে।এ সময় পাইলট ছিটকে দূরে পড়লেও তার আঘাত তেমন গুরুতর নয় বলে জানাগেছে।
বুধবার পূর্ব ইংল্যান্ডের ওয়েন্টন হিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।যুক্তরাজ্যের লিংকনশায়ারের পুলিশ এ তথ্য জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিএনএকে বিষয়টি নিশ্চিত করলেও বিমানটির গন্তব্য ও পাইলটের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানাতে রাজি হয়নি।
পুলিশ পতিত বিমানটির ধ্বংসাবশেষের চারপাশ ঘিরে রেখেছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের ওই জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। কেননা ধ্বংসাবশেষের ধোঁয়া বিপদজনক হতে পারে।
লিংকনশায়ার পুলিশ আরও জানান, দুর্ঘটনার পরপরই একটি হেলিকপ্টারে করে আহত পাইলট ঘটনাস্থল ত্যাগ করেছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি লিংকনশায়ার পুলিশ। খবর: সিএনএনের।
এমআর





