আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে বোমা হামলায় অর্ধশত নিহত হয়েছেন।

শুক্রবার (০৮ অক্টোবর) জুমার নামাজের সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। খবর বিবিসি, আল জাজিরা’র।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আজ বিকেলে, আমাদের শিয়া স্বদেশীদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছে।

তিনি নিহতের সংখ্যা উল্লেখ না করলেও একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এএফপি নিউজ জানিয়েছে, অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত কয়েক ডজন।

অন্যদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, নিহতের সংখ্যা ৫০।

এমবি