যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
স্থানীয় সময় শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মৃত্যুকালে জর্জ বুশের বয়স হয়েছিল ৯৪। জর্জ বুশের ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।
তিনি বলেন, জর্জ এই. ডব্লিউ. বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো বাবা।
মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে রাশিয়ার সঙ্গে শীতল যুদ্ধ অবসানে সিনিয়র বুশ ভূমিকা রেখেছিলেন। রাজনীতিতে ১৯৬৪ সালে প্রবেশ করেন জর্জ বুশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সফল বৈমানিক ছিলেন তিনি।
এমবি





