প্রখ্যাত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা একটি কমিশনের রিপোর্টকে ‘পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়েছে।

কমিশনের প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিবেদনের এমন দাবির তীব্র সমালোচনা করেছে এইচআরডব্লিউ।

বুধবার কমিশন তদন্ত প্রতিবেদন প্রকাশ করে  । একই দিন নিজেদের প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটি। কিছুদিন আগের একটি ভিডি্ওতে দেখা যায় পুলিশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সম্প্রদায়ের নিরস্ত্র লোকজনকে মারধোর করছে।

সামরিক বাহিনীর গনহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নেয়। তারা অভিযোগ করছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ধর্ষণ, খুন ও নির্যাতন চালিয়েছে। জ্বালিয়ে দিয়েছে তাদের ঘরবাড়ি।

আল জাজিরা

নাজিব