জঙ্গিদের বিরুদ্ধে মার্শাল 'ল' প্রয়োগে ক্রমান্বয়ে পরিস্থিতির অবনতির এবং ধ্বংসযজ্ঞের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছের ফিলিপাইনের পেসিডেন্ট দুতের্তে।  এ সময় ক্ষতিগ্রস্থ এলাকাগুলোকে পুন:নির্মাণের অঙ্গিকার করেন তিনি।

বুধবার যু্দ্ধবিধ্বস্ত এলাকাগুলো থেকে বাধ্য হয়ে পালিয়ে আসা জনগণের সামনে বক্তৃতাকালে এই রকম অভিমত ঘোষণা করেন তিনি। 

তিনি বলেন,' আমার হাতে বিকল্প কোনো পদ্ধতি ছিল না।  যদি থাকতো আমি অবশ্যই সেগুলো প্রয়োগ করতাম।  তারা(জঙ্গিরা) মারাউইতে ব্যপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।  আমি অবশ্যই তাদের সেখান থেকে বের করে দেব।  পাশাপাশি আমি ক্ষমা প্রার্থনার সাথে কথা দিচ্ছি মারউইকে আবার পুনরায় গড়ে দিবো'।

উল্লেখ্য গত ৪ সপ্তাহ আগে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে মার্শাল 'ল' প্রয়োগ করে প্রেসিডেন্ট দুতের্তে।  যেখানে মারইউতে জঙ্গিদের সাথে সেনাদের প্রচন্ড সংঘর্ষ হয়।  জঙ্গিরা যুদ্ধে প্রচন্ড ধ্বংসযজ্ঞ চালায় ফলে ফিলিপাইনের পরিস্ংখ্যান মতে প্রায় ৩ লক্ষ ৩০ হাজার মানুষে গৃহ ছাড়তে বাধ্য হয়।

গৃহ ছাড়তে বাধ্য হওয়া অনেকে বন্ধু বা আত্মীয় স্বজনদের বাসায় উঠলেও বেশিরভাগই এখনো উদ্ধাস্তু অবস্থায় আছে।

জেড