ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে, তাদের আক্রমণে এ পর্যন্ত মোট ৯০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড জানায়, শুক্রবার দিনের প্রথম ভাগে গাজা উপত্যকার উত্তর-পূর্ব অংশে হামাস যোদ্ধারা ইসরাইলি সেনাদের হত্যা করে। বেইত হানুন এলাকায় ইসরাইলের ১০ সেনা নিহত হওয়ার ফলে এ পর্যন্ত হামাসের হাতে ইসরাইলের প্রায় ৯০ জন সেনা নিহত হলো, যা হামাসের জন্য রীতিমতো রেকর্ড।

তবে ইসরাইল তাদের এত বেশি সেনা নিহতের কথা স্বীকার করছে না। তারা শুক্রবার মাত্র ২সেনা নিহতের কথা স্বীকার করেছে এবং এ পর্যন্ত তাদের ৩৬ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে। 

এদিকে, নিখোঁজ সেনা অরোন শাউলের পরিবারকে ইসরাইলের দখলদার সরকার বলেছে, যুদ্ধে সে মারা গেছে। অন্যদিকে হামাস বলেছে, পূর্ব গাজার শেজাইয়া এলাকায় ইসরাইলি সেনাদের ওপর আকস্মিক হামলা চালিয়ে তারাঅরোন শাউলকে আটক করেছে। 

গাজার চলমান আগ্রাসনের ভেতরে হামাসের প্রচণ্ড প্রতিরোধে রেকর্ড সংখ্যক ইসরাইলি সেনা হতাহত হয়েছে তবে ইসরাইলি গণমাধ্যমের ওপর যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ভীষণ কড়াকড়ি আরোপ করেছে। ফলে তারা ইসরাইলি হতাহত ও আটক সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করতেপারছে না। অবশ্য, এ পর্যন্ত যে ৩৬ জনের কথা স্বীকার করেছে তাতেই ইসরাইলের ভেতরে জনমত ব্যাপকভাবে বিগড়ে গেছে এবং যুদ্ধ-বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে। সূত্র:  আইআরআইবি।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম// টিআই