ভারত পরমাণু বোমা বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র 'অগ্নি-২'-এর সফল পরীক্ষা চালিয়েছে। রোববার সকালে ওড়িশা রাজ্যের হুইলার দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়।
ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ-এর ডিরেক্টর এম ভি কে ভি প্রসাদ জানান, এটা সেনাবাহিনীর একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ।
অগ্নি-২ ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে এই পরীক্ষামূলক উৎক্ষেপণটি সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস কম্যান্ড-এর একটি বিশেষ মহড়া।
২ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রমকারী এই ক্ষেপণাস্ত্র ২০ মিটার লম্বা। ১৭ টন ওজনের ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কেজি ওজন বহনে সক্ষম।
দু’টি পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে অগ্নি-২। এর মধ্যে রয়েছে নেভিগেশন ব্যবস্থা, এবং ‘আর্থ কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’।
এর আগে ২০১৩ সালের ৭ এপ্রিল অগ্নি-২ এর উৎক্ষেপণ করা হয়েছিল। সেটাও সফল হয়েছিল। সূত্র: বিএসএস
এমএ





