ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘মেগি’র আঘাতে এখন পর্যন্ত ১২৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত রোববার (১০ এপ্রিল) ফিলিপাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মেগি’। এতে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে বহু গাছপালা। রাস্তা-ঘাট চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির জরুরি বিভাগ। মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আটকে পড়াদের উদ্ধারে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে দেশটিতে টাইফুন আঘাতে প্রায় ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হন প্রায় ১৪ হাজার। এ ছাড়া ২০১৩ সালে টাইফুন হাইয়ানের প্রভাবে ৬ হাজারের বেশি মৃত্যু হয়। সূত্র : রয়টার্স
এমআর





