আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছেন। তালেবান প্রভাভিত আফগানিস্তানে আইএসের অবস্থান বেশ উল্লেখযোগ্য তা এই অভিযানের মাধ্যমে জানা গেলো। সোমবার এ খবর জানিয়েছে রয়টার্স।

সিরিয়া ও ইরাকে তৎপর আইএস আফগানিস্তানে তৎপর নয় বলেই এতোদিন ধারণা করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে প্রায়ই আইএস যোদ্ধাদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে, তালেবান থেকে বিচ্যুত বা তালেবান ছেড়ে দেয়া যোদ্ধারাই আইএসের দিকে বেশি ঝুঁকছেন।

জানা গেছে, রোববার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে আইএসের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি এ খবর জানিয়েছেন। উল্লেখ্য, ইসলামিক স্টেট আফগানিস্তানে 'দায়েশ' নামে পরিচিত।

এমএ