সিরিয়ার বৈধ কর্তৃপক্ষকে সুস্থির হতে সহায়তা করে সেখানে রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরি করার জন্যই সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান চলছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি বাংলা।
পুতিন এটিও আশঙ্কা করেন যে, সিরিয়া অধিগ্রহণ করার পর সন্ত্রাসীরা হয়তো রাশিয়ার দিকে দৃষ্টি ফেরাবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, "সিরিয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যদি রাশিয়া সমর্থন না দেয় তাহলে, সিরিয়ার নিয়ন্ত্রণ নেবার পর এই সকল জঙ্গি গোষ্ঠী হয়তো রুশ সীমানার জন্য হুমকি হয়ে উঠতে পারে।"
রুশ সরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে পুতিন এইসব কথা বলেছেন। ইসলামিক স্টেট নয়, বরং সিরিয়ার অপেক্ষাকৃত উদার বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপরেই রাশিয়া বিমান হামলা করছে বলে পশ্চিমা বিশ্ব যে অভিযোগ করে আসছে সেটিকেও আবারো নাকচ করে দিয়েছেন তিনি।
এদিকে সিরিয়া প্রসঙ্গে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে যে মতপার্থক্য রয়েছে সে বিষয়ে সমাধান খুঁজতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান-এর সাথেও সাক্ষাত করেছেন মি. পুতিন। সিরিয়ার যে সকল বিদ্রোহী গোষ্ঠীর উপরে রাশিয়া বোমা হামলা করছে, তার মধ্যে সৌদি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীও রয়েছে বলে মনে করা হয়।
দেশ দুটির মধ্যে মতপার্থক্য কমানোর জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভ্লাদিমির পুতিন একদিকে যখন বৈঠক করছেন, অন্যদিকে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন যে, আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতেই হবে।
এআই
'রুশ সমর্থন ছাড়া সন্ত্রাসীরা সিরিয়া দখল করে রাশিয়ার দিকে আসবে'
সিরিয়ার বৈধ কর্তৃপক্ষকে সুস্থির হতে সহায়তা করে সেখানে রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরি করার জন্যই সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান চলছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব : গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ
রাজধানী ঢাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে
চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান এবং তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
গোলাম পরওয়ার জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া বিএনপি সন্ত্রাসীরা
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে, যা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।
















