ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুপওয়ারা অঞ্চলের বাসিন্দারা এরইমধ্যে একটি থানা আগুনে জ্বালিয়ে দিয়েছেন। বিক্ষোভকারীরা নিহত স্বজনদের মৃতদেহ ফেরত দেয়ার দাবি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, 'বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছুঁড়েছে।’ স্থানীয় বাসিন্দা মনজুর আহমেদ বলেছেন, আজকের সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গ্রামবাসীরা বলছেন, গতরাতে যে সাত ব্যক্তিকে হত্যা করা হয়েছে,তারা বেসামরিক ব্যক্তি। হত্যার পর তাদেরকে গেরিলা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা আরো বলেছেন, ওই গ্রামের কয়েক জন ব্যক্তি বনে পশু শিকার করতে যেয়ে আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদেরকেই হত্যা করেছে পুলিশ। গতরাতে দার্দপোরা গ্রামে অভিযান চালিয়ে সাত গেরিলাকে হত্যার দাবি করে ভারতীয় পুলিশ। কিন্তু গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, নিহতের বেসামরিক গ্রামবাসী।
সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই [/b]
কাশ্মীরে ৭ লাশের দাবিতে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, থানায় আগুন
ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুপওয়ারা অঞ্চলের বাসিন্দারা এরইমধ্যে
কাশ্মীরে সংঘর্ষ, নিহত ৯
পাকিস্তান শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি নিষিদ্ধ ঘোষিত প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের ভয়াবহ সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন।
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ১১
পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালকোটে এক বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবারের (৮ জুন) এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।
প্রথমবার রঞ্জি জিতে জম্মু-কাশ্মীরের ইতিহাস
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। টুর্নামেন্টের ফাইনালে আটবারের চ্যাম্পিয়ন কর্নাটকের সঙ্গে ড্র করে প্রথম ইনিংসে লিডের সুবাদে প্রথমবারের মতো শিরোপা জয়ের ইতিহাস গড়েছে জম্মু ও কাশ্মীর।
কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভবিষ্যতেও হবেও না
পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবেও না। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, ‘জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল, এবং এটি কেবল পাকিস্তানের অবস্থান নয়; এটি জাতিসংঘেরও অবস্থান।’
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৭
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দকৃত বিস্ফোরকে বিস্ফোরণ ঘটে এ হতাহতের ঘটনা ঘটে।
















