নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র কেন্দ্রীয় কমান্ড থেকে আলাদা হয়ে গেছে মেহসুদ গ্রুপ। এ গ্রুপের মুখপাত্র আজম তারিক বুধবার এ তথ্য জানিয়েছেন। খালিদ মেহসুদের অধীনে এখন থেকে তারা কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানান তারিক। আজম তারিক নিজেও টিটিপি’র কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন। টিটিপি’র এ মুখপাত্র জানান, “সাম্প্রদায়িক চেতনা ও ব্যক্তিগত মতাদর্শ চাপিয়ে দেয়ার কারণে সংগঠনের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। তালেবানের বর্তমান নেতৃত্ব মূল কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভুয়া নামে জনসাধারণকে লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে। এছাড়া, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করার সঙ্গেও জড়িত যা গ্রহণযোগ্য নয়।” তারিক আজম দাবি করেন, টিটিপি’র অন্য কয়েকটি গ্রুপও মূল সংগঠনের নেতৃত্বের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে। এ অবস্থা থেকে খালিদ মেহসুদ সংগঠনকে মুক্ত করার চেষ্টা করলেও তাতে সফল হন নি বরং দুর্নীতিগ্রস্তরাই সফল হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে টিটিপি’র ভেতরে প্রচণ্ড রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং আগেই খবর বের হয়েছিল যে, উগ্রবাদী এ সংগঠনটি বিভক্ত হয়ে যেতে পারে। সূত্র: ডন, আইআরআইবি। [b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ভেঙে গেল পাক তালেবান
নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র কেন্দ্রীয় কমান্ড থেকে আলাদা হয়ে গেছে মেহসুদ গ্রুপ। এ গ্রুপের মুখপাত্র আজম তারিক বুধবার এ





