ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটড লিবারেশন ফ্রন্ট অফ আসাম(উলফা)- এর নেতা পরেশ বড়ুয়া চীনে অবস্থান করছেন।
উলফা'র এই নেতাকে সম্প্রতি বাংলাদেশের একটি আদালত দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আদেশ দিয়েছে।
ভারতের ইংরেজী দৈনিক টাইমস অব ইন্ডিয়া সোমবার জানায়, পরেশ বড়ুয়া গত দুই বছর থেকে সম্ভবত এক মেয়ে বান্ধবীকে নিয়ে চীনের একটি শহরে বাস করছেন।
তবে, তার স্ত্রী এবং দুই সন্তান বাংলাদেশে অবস্থান করছেন।
ইংরেজী দৈনিকটির অনলাইন সংস্করণের আরো বলা হচ্ছে, চীনে আত্মগোপনের পর গত সপ্তাহে পরেশ বড়ুয়া তার সংগঠনের ডেপুটি প্রধান জোর্তিময় বড়ালির সাথে যোগাযোগ করেছেন।
এসময় টেলিফোন নির্দেশিকাসহ স্পর্শকাতর কিছু ডকুমেন্ট রাখা ব্যাগ ফেরতে ব্যবস্থা নিতে উলফার ডেপুটি প্রধান জোর্তিময় বড়ালিকে নির্দেশ দেন উলফা নেতা পরেশ বড়ুয়া।ওই ব্যাগে সিম কার্ড, কয়েক লাখ রুপি, অস্ত্র ও টেলিফোন নির্দেশিকা ছিল।
উলফার ডেপুটি প্রধান জোর্তিময় বড়ালি মিয়ানমারে উলফা কার্যক্রম দেখাশোনা করেন।
গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ব্যাগটি উলফার সহকারী অর্থ সচিব পার্থ গোগোই’র জিম্মায় রাখা ছিল। যার বিরুদ্ধে পরেশ বড়ুয়া জানুয়ারির মধ্যভাগে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। গোগোই ২৬ জানুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং সরকারের সঙ্গে আলোচনায় বসেন।
পরেশ বড়ুয়ার নেতৃত্বে উলফা (একাংশ) গত তিন মাসে বিশ্বাসঘাতকতার অভিযোগে প্রায় ১২ জন ক্যাডারকে হত্যা করেছে।
বর্তমানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ও এনএসসিএন (কে) উভয়ে চীনে অবাধ চলাচলের সুযোগ পাচ্ছে। সম্প্রতি তাদের একসঙ্গে কাজ করতেও দেখা গেছে।
গত অক্টোবর মাসে এনএসসিএন (কে)-এর নেতা ডেভিড স্টারসন চীনে এসে পরেশ বড়ুয়ার সাথে দেখা করেছেন।
এসময় তিনি অরুনাচল প্রদেশের বিষয়ে উভয় পক্ষের কৌশল নিয়ে আলোচনা করেন।
তবে চীনের সরকার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন দুটিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এখন পর্যন্ত এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আসামি উলফা নেতা পরেশ বড়ুয়া চীনে
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটড লিবারেশন ফ্রন্ট অফ আসাম(উলফা)- এর নেতা পরেশ বড়ুয়া চীনে অবস্থান করছেন।





