আলোচিত ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির এক স্ত্রীকে তার ছেলেসহ আটক করেছে লেবানন। সিরিয়ার সীমান্তবর্তী লেবাননের একটি এলাকা থেকে এ দুই জনকে আটক করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির দৈনিক আস-সাফির এবং বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ খবর দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় লেবাননের সেনা গোয়েন্দা সংস্থা বাগদাদির স্ত্রী ও পুত্রকে গ্রেফতার করেছে। খবরে বলা হয়েছে, জাল পাসপোর্ট নিয়ে লেবাননের একটি সীমান্ত ক্রসিং অতিক্রমের চেষ্টা করার সময় আইএস প্রধান ইব্রাহিম আস-সামারি ওরফে আবু বকর আল-বাগদাদির এক স্ত্রী ও ছেলেকে আটক করা হয়।

খবরে গ্রেফতারকৃত স্ত্রী ও ছেলের নাম প্রকাশ করা হয়নি। কিন্তু আল-বাগদাদির স্ত্রীকে লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি জানানো হয়েছে। দৈনিক আস-সাফির একে ‘রাঘব বোয়াল’আটকের ঘটনা হিসেবে উল্লেখ করেছে। সূত্র: আইআরআইবি

এমএ