ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ওমরানের একটি জেলের গেটে মেশিনগান বুলেট বেল্ট পরিধান করে দাড়িয়ে আছেন একজন সৈনিক। রয়াটার্সের সাংবাদিক খালেদ আব্দুল্লাহ ছবিটি তুলেছেন চলতি বছরের ৯ জুন।

সৈনিকটি যেই জেলের গেটে দাড়িয়ে আছেন, ছবি তোলার কয়েকদিন আগে ঐ জেল থেকে প্রায় ৪০০ বন্দী পালিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শিয়া বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যকার সংঘর্ষের সময় বন্দীরা পালানোর সুযোগ পায়।

ঢাকা, ১৫জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই