ইরাকের উত্তর প্রদেশে অবস্থিত আইএস জঙ্গি সংগঠনের সেন্ট্রাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণে নিতে সামর্থ্য হয়েছে ইরাকী বাহিনীরা।গতকাল স্থানীয় সংবাদ মাধ্যম আল-মাসালাহর মাধ্যমে এই তথ্য জানা যায়।

ইরাকী ইন্টেলিজেন্ট ফোর্স ইউনিট গতকাল মশুল শহরের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে সম্প্রতি আইএস থেকে মুক্ত হওয়া সারাকাত শহরে এক অভিযান চালিয়ে আইএস নিয়ন্ত্রিত ক্যাবল নেটওয়ার্ক সহ বিভিন্ন জায়গায় ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি এবং দূরবীক্ষণ যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতি দখলে নেয়। তার আগে তারা ডায়েশদের ঐই অঞ্চল থেকে হঠিয়ে দিতে সক্ষম হয়।

সংবাদ সূত্রে আরো জানা যায় আইএস জঙ্গি সদস্যরা একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য এবং এক অঞ্চলে সাথে অন্য অঞ্চলের যোগাযোগ করার জন্য উন্নত প্রযুক্তি কেমোপ্লাগ সিস্টেম ব্যবহার করত যা ইরাকী বাহিনীরা দখল নিতে সক্ষম হয়।

২০১৪ সালে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রেণে নেওয়া এই অঞ্চল ২২ সেপ্টেম্বর ইরাকী সরকারী বাহিনীরা পরিপূর্ণ ভাবে দখলে নেয়। দখলে নেওয়ার পর তারা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সেই অঞ্চলকে আইএস মুক্ত ঘোষণা করে।

জেড