ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল।আজ বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ স্থায়ী কমিটির সদস্যরা।

এ ছাড়া ইইউ প্রতিনিধিদলে থাকবেন ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির প্রধান জিল ল্যাম্বার্ডসহ ছয়জন।জানা গেছে, সন্ধ্যার এই বৈঠকে বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির আলোচনা হতে পারে।

এমআর