ভারতের ঝাড়খন্ড প্রদেশে আদালত থেকে কারাগারে নেয়ার সময় অন্তত ১২ জন বন্দী পালিয়েছে। এ সময় পুলিশ গুলি চালালে অন্তত ৫ জন বন্দী নিহত হন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

জানা গেছে, আদালত থেকে পুলিশ ভ্যানে করে আসামিদেরকে কারাগারে নেয়া হচ্ছিল। পথে আসামিরা জোর করে ভ্যান থেকে বেরিয়ে আসে। এ সময় তারা পালানো শুরু করলে পুলিশ গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন।

ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের দক্ষিণাঞ্চলীয় ছাইবাসা এলাকায়। উল্লেখ্য, ঝাড়খন্ডে প্রাদেশিক নির্বাচন শেষ হয়েছে। ফল ঘোষণা করা হবে আগামী ২৩ ডিসেম্বর।

এমএ