ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক হওয়া মার্কিন, ব্রিটিশ ও সৌদি নাগরিকদেরকে মুক্তি দেয়া হয়েছে। হুতিরা তাদেরকে মুক্ত করে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

মুক্তি হওয়া বিদেশী নাগরিকদের মধ্যে দু'জন মার্কিন যুক্তরাষ্ট্রের, একজন যুক্তরাজ্যের ও তিন জন সৌদি আরবের। মুক্ত হওয়ার পর তারা ওমানে পৌঁছেছেন।

গত ছয় মাস ধরে চলা যুদ্ধের সমাপ্তির জন্য ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ও জাতিসংঘের দূতের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে তাদেরকে মুক্তি দেয়ায় হুতি বিদ্রোহীদের সদিচ্ছা প্রকাশ পেয়েছে।

হুতিদের কর্তৃক ইয়েমেনের রাজধানী সানা দখলের এক বছর পূর্ণ হয়েছে সোমবার।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইরানপন্থী শিয়া হুতিদের হাতে আটক হওয়া মার্কিনদের মুক্তি নিশ্চিত করতে সানায় ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, সৌদি ও ব্রিটিশ নাগরিকদেরকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা একই বিমানে মাস্কটে পৌঁছেছেন।

জেডআই