প্যারিসের 'শার্লি হেবদো' পত্রিকায় হামলা চালানো সন্দেহভাজনদেরকে ধরতে একটি ভবন ঘিরে ফেলেছে পুলিশ।
প্যারিস থেকে ৩৫ কিমি দূরে দাম্মার্টি- এন-গোয়েলে শহরের একটি ক্ষুদ্র ছাপাখানা দোকানের থেকে বন্দুদারীরা জানিয়েছে যে তারা মরতে প্রস্তুত।
এর আগে পত্রিকা অফিসে হামলা চালানোর তৃতীয় দিন শুক্রবার সকালে একটি দ্রুত গতির গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল পুলিশ।
বৃহস্পতিবার এক জন নারী পুলিশকে হত্যা করা এক জন বন্দুকদারী ওই দোকানটিতে আশ্রয় নিয়েছে বলে এএফপিকে নিশ্চিত করেছে একটি সূত্র।
ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকা বিভিন্ন ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করেছিল। এমনকি আগুন লাগা ও কয়েকটি দুর্যোগ নিয়েও তারা তামাশামূলক ছবি প্রকাশ করেছিল। ফলে ফ্রান্সের সরকার অনেক আগে পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল।
পরে এটি চালু হলেও তাদের ব্যঙ্গাত্মক কর্মকাণ্ড বন্ধ রাখেনি। বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশকারী এই পত্রিকাটি সর্বশেষ আইএস প্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে। এরপরই তাদের অফিসে হামলা চালানো হয়। এতে সাংবাদিকসহ মোট ১২ জন নিহত হয়েছিল।
জেডআই





