ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সংগে ৩০ বছরের সম্পর্ক চুকিয়ে বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ভাতিজি করুণা শুক্লা।
আসন্ন নির্বাচনে বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র্র মোদির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিজেপি এমন একজনকে তাদের প্রার্থী বানিয়েছে যে মুখ্যমন্ত্রী থাকাকালে স্বামীর দায়িত্ব কিংবা রাজধর্ম কোনটাই পালন করেননি। তিনি প্রধানমন্ত্রী পদে মোদির মনোনয়নকে সংবিধান বিরোধী বলে বর্ণনা করেন।
ছত্তিশগড় থেকে নির্বাচিত লোকসভার সাবেক সদস্য করুণা শুক্লা (৬৩) দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ এনে গত বছরের অক্টোবরে বিজেপি থেকে পদত্যাগ করেন।
তার যোগদানকে স্বাগত জানিয়ে কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনার্ধন দ্বিভেদী বলেন, করুণা শুক্লার কংগেসে যোগদান খুবই তাৎপর্যপূর্ণ। কেননা তিনি বিজেপি গঠনে ব্যাপক অবদান রেখেছিলেন। বিনিময়ে তাকে সীমাহীন বঞ্চনা-গঞ্জনা সইতে হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই দলটিতে যে খারাপ সংস্কৃতির চর্চা হচ্ছে তা মেনে নিতে না পারায় তিনি ওই দলের সংগে সম্পর্ক ছিন্ন করেছেন।
জবাবে করুণা আসন্ন নির্বাচনে কংগ্রেসকে বিজয়ী করার জন্য লড়াইয়ের অঙ্গিকার করেন। তিনি বলেন, কংগ্রেস বিজেপি’র তুলনায় অধিকতর গণতান্ত্রিক এবং গণমুখী। এই এ কারণেই আমি এই দলে যোগ দিয়েছি। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
বাজপেয়ির ভাতিজি কংগ্রেসে
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সংগে ৩০ বছরের সম্পর্ক চুকিয়ে বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ভাতিজি করুণা শুক্লা।





