গণ চীনের নিংজিয়া প্রদেশে একটি যাত্রীবাহি বাসে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১ জন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তথ্য জানায়।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, নিংজিয়া প্রদেশের ইনচুয়ান সিটিতে একটি বাসে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে।

এআই