কাশ্মীর সমস্যার সমাধানের লক্ষ্যে নয়া দিল্লির সাথে আলোচনার টেবিলে বসতে পাকিস্তান প্রস্তুত বয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
শনিবার দেশটির প্রধানমন্ত্রী আজারবাইজানে তিন দিনের সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
পাক প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, পাকিস্তান বেশ কয়েকবার আলোচনার বিষয়ে ভারতকে আমন্ত্রন জানিয়েছিলো, কিন্তু ভারেত তাতে সাড়া দেয়নি।
তিনি আরো বলেন, ভারতকে কাশ্মীরের অস্থিরতার বিষয়ে চুপ না থেকে এর সমাধানে এগিয়ে আসতে হবে। সেই সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে কোন সমাধানমূলক সিদ্ধান্তকে সম্মান জানাতে প্রতিশ্রুতি বদ্ধ হতে হবে।
প্রসঙ্গত, ভারত-শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৯ ভারতীয় সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ ভারতের। ভারতে এ ধরনের হামলায় বরাবরই পাকিস্তানকে দায়ী করে ভারত।
এদিকে, এ ধরনের হামলায় পাকিস্তান বরাবরই অস্বীকার করে আসছে।
এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনাদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
রাতের অন্ধকারে পাকিস্তানের সীমান্তের ভিতরে ডুকে ভারতীয় সেনাবাহিনী হামলা চালালে উত্তপ্ত হয়ে উঠে দুই দেশের সীমান্ত।
এদিকে, গোটা ঘটনার তীব্র সমালোচনার সঙ্গে সঙ্গে ভারতীয় আগ্রাসনকে পাল্টা হুঁশিয়ারি দিতেও ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তাঁর হুঁশিয়ারি, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। এটা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত।
নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনাতেই ভারতীয় সেনারা যে হামলা করছে তার প্রতিরোধ করার ক্ষমতা পাক সেনাবাহিনীর আছে। পাকিস্তানের চুপ করে থাকাকে কেউ যদি দূর্বলতা বলে মনে করে, তাহলে সেটা ভুল হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে, দুই দেশের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এই নিয়ে দক্ষিন এশিয়ার দেশসমূহ ছাড়াও উদ্বিগ্ন বিশ্ব সম্প্রদায়।
এরই মধ্যে পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্য আলোচনার টেবিলকে আরো গরম করবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এসএম





