যুক্তরাজ্যের গোয়েন্দাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নাগরিক আলী রিয়াজ আকবরি নামে ইরান-বৃটিশ দৈত্য নাগরিকে মৃত্যুদন্ড কার্যকর করেছে ইরান।
আলি রিয়াজ আকবরির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের অভ্যন্তরিন ও আন্তার্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন তথ্য পাচার করার অভিযোগ করেছে ইরান। আদালতে বিষয়টি প্রমাণ হলে শনিবার মৃত্যুদন্ড কার্যকর করা হয় বলে জানায় ইরানের বিচার বিভাগ সম্পর্কিত বার্তা সংস্থা মিজান।
আকবরীকে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ করেছে ইরান।
এর আগে, বুধবার আলিরেজা আকবরির পরিবারকে শেষ বারের মতো তার সঙ্গে দেখা করতে কারাগারে যেতে বলা হয়েছিল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তার স্ত্রী অভিযোগ করে বলেন, আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। এরই মধ্যে তাকে নির্জন কারাকক্ষে নিয়ে যাওয়া হয়েছে।
যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলিরেজা আকবরিকে দোষী সাব্যস্ত করে ইরান। ২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, আলিরেজা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা ও তাকে অবিলম্বে মুক্তি দিতে ইরানকে আহ্বান জানায় যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক টুইটে অভিযোগ করে বলেন, ‘আলিরেজার মৃত্যুদণ্ড ইরান সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড। তারা বর্বর, মানুষের জীবনের কোনো গুরুত্ব তাদের কাছে নেই।’
এইচএম





