শ্রীলংকার বিমানবিাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রাজধানী কলম্বোর উপকণ্ঠ হোকানদারায় শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবাহিনীর এএন ৩২ বিমানটি আজ সকাল ৬টা ৩৫ মিনিটে কন্টোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। এরপর বিমানটিকে হোকানদারায় বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় বলে বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।
তিনি জানান, বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে আরেকটি ঘাঁটিতে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। সূত্র: দ্য হিন্দু।
কেএইচ





