চলতি বছরের জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরী হিসেবে স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। সম্প্রতি বিশ্বখ্যাত গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত বিশ্বের ব্যয়বহুল নগরী শীর্ষক র্যাংকিংয়ে সিঙ্গাপুরকে এই স্বীকৃতি দেয়া হয়।
দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইআইইউ পৃথিবীর বিভিন্ন দেশ এবং অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার ওপর গবেষণা পরিচালনা করে থাকে। সংস্থাটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393913445.jpg[/img]
সোমবার বিশ্বের ১৩১ শহরের উপর গবেষণা চালিয়ে ‘বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-২০১৪’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে ইআইইউ। এই প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে সঙ্গে তুলনা করে ২০১৪ সালের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি।
এই তলিকায় সেরা পাঁচের মধ্যে পরবর্তীতে রয়েছে যথাক্রমে প্যারিস, অসলো, জুরিখ, এবং সিডনি। গত বছরের শীর্ষস্থান দখলকারী টোকিও এবার রয়েছে ষষ্ঠ অবস্থানে।
সংস্থারটির মতে, সিঙ্গাপুর সবচেয়ে ব্যয়বহুল নগরী হলেও এই শহরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি অসামঞ্জস্যপূর্ণ নয়। বরং গত কয়েক দশক ধরে দেশটির অর্থনৈতিক অগ্রগতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে সিঙ্গাপুর এই অবস্থানে এসে পৌঁছেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393913552.jpg[/img]
এদিকে ভারতের মুম্বাই এই তালিকার সবচেয়ে নিম্ন অবস্থান করছে। এর আগে রয়েছে প্রতিবেশী পাকিস্তানের করাচী। উর্ধ্বক্রম অনুসারে এই তালিকার অন্যান্য পাঁচ শহরের মধ্যে রয়েছে নয়া দিল্লি, দামেস্ক ও কাঠমুন্ডু এবং আলজিয়ার্স।
ইআইইউ জানায়, এই শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় অল্প হলেও জীবন-যাপন আনন্দদায়ক নয়। বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এই অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে ইআইইউ।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী সিঙ্গাপুর
চলতি বছরের জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরী হিসেবে স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। সম্প্রতি বিশ্বখ্যাত গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত বিশ্বের ব্যয়বহুল নগরী শীর্ষক র্যাংকিংয়ে সিঙ্গাপুরকে এই স্বীকৃতি দেয়া হয়। দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইআইইউ পৃথিবীর বিভিন্ন দেশ এবং অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার ওপর গবেষণা পরিচালনা করে থাকে।





