ভারতের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে আলাদা শিখ রাষ্ট্র স্থাপনে পাকিস্তানের সহযোগিতা চাইলেন শিখ নেতা অমরজিৎ সিং।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানায়, ভারতীয় 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' থেকে মুক্তি পাওয়ার সংগ্রমে কূটনৈতিক সমর্থন দেয়ার জন্য তিনি পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।

১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উরিতে ভারতীয় সেনা ঘাঁটিতে হামলার ব্যাপারে তিনি বলেন, ভারত তার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আড়াল করর জন্য পাকিস্তানকে দায়ী করছে। যেখানে কাশ্মিরের স্বাধীনতা সংগ্রাম জোরদার হচ্ছে, সেখানে কেন ভারতীয় বাহিনীর ওপর হামলা চালাবে পাকিস্তান?

অমরজিৎ সিং ভারতীয় ষড়যন্ত্রের ২০০২টি ঘটনার কথা উল্লেখ করে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভারত সফরের সময় খালিস্তান আন্দোলন থেকে মনোযোগ সরিয়ে ফেলার জন্য ৩৫ শিখকে হত্যা করা হয়েছিল।

এসএ