ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিরোধী দল কংগ্রেস থেকে দলটির জ্যেষ্ঠ নেতা মনিশঙ্কর আয়ারকে বহিষ্কারের দাবি উঠেছে।
করাচি সাহিত্য সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, পাকিস্তানের বেশিরভাগ রাজনৈতিক দল ভারতের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক চায়। কিন্তু এ ক্ষেত্রে ভারতের তেমন মানসিকতা দেখা যায় না।
আর ভারতকে মানসিকতা বদলাতে বলেও মন্তব্য করেন মনিশঙ্কর। এমন বক্তব্যের পরই খোদ কংগ্রেস পার্টিতে শুরু হয়েছে বিতর্ক। এরই মধ্যে তাকে বহিষ্কার করতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লেখার কথা জানিয়েছে দলের আরেক নেতা ও সাবেক আইনপ্রণেতা হনুমান্থা রাও।
এর আগে গত বছরের শেষদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননা করে বক্তব্য দেয়ায়, তার দলীয় সদস্যপদ স্থগিত করা হয়।
এসএম





