ভারতে গঙ্গা নদীতে নৌকা ডুবিতে ১১ জনের প্রাণহানি ঘটেছে। উত্তর প্রদেশের রায়বেরেলিতে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় নৌকাটিতে ১৮ আরোহী ছিল। এরা রায়বেরেলির সারাইনি থানার পুউরি মাল্লাহি গ্রামের বাসিন্দা।

নৌকার ৭ আরোহী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। শিশুসহ নৌকার অপর ১১ আরোহী নিখোঁজ হয়। পরে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ৮ জনের খোঁজে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে।

দুই দিন আগে একই ধরনের দুর্ঘটনায় আগ্রার চামাবাল নদীতে ডুবে ৬ জন প্রাণ হারায়।

এমএ