কাশ্মীরে প্রবল তুষারপাতে সৃষ্ট তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
সুপারিন্টেন্ডন্ট ইমতিয়াজ হোসেন জানান, কারগিলের লাদাখের পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাতে দুই সৈন্য মারা গেছে। রাজ্যের দক্ষিণাঞ্চলে অপর এক তুষারপাতে আরো চার জন মারা গেছে। বুধবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ইমতিয়াজ জানান, কাশ্মিরের দুর্গম এ এলাকায় অপর এক ঘটনায় তিন নেপালি শ্রমিক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো তুষারপাতের আশঙ্কায় পুলিশ ওই এলাকায় পৌঁছতে পারেনি।
ইমতিয়াজ টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করেছি। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’  
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তুষারপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ২২ জনকে।
সূত্র: ডন, এএফপি
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//  টিআই[/b]