না ফেরার দেশে চলে গেলেন বিশ্বের সবেচেয়ে মোটা মানুষ। মাত্র ৪৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন ইংল্যান্ডের কেইথ মার্টিন৷ ৪৪৫ কেজি ওজনের ওই ব্যক্তি দিনে প্রায় ২০ হাজার ক্যালোরির খাবার খেতেন। যা প্রায় দশ জন পূর্ণবয়ষ্ক ব্যক্তির খাদ্য।
ডেইলি মেইল জানিয়েছে, মৃত্যুর আট মাস আগে গ্যাসট্রিকের সমস্যায় আক্রান্ত হন কেইথ৷ এরপর তার অস্ত্রপ্রচার করা হয়। অপোরেশন সফলও হয়েছিল৷ তবে কয়েক মাস ঠিকঠাক চললেও হঠাৎই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন তিনি৷ অসুস্থতার জেরে চলতি বছরের মার্চ মাসে মারা যান তিনি৷
শুক্রবার তার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেইথ মার্টিনের দুই বোন শ্যারন এবং টিনা৷ ভাইয়ের মৃত্যুতে তারা অত্যন্ত শোকাহত ছিলেন বলেই কেইথের মৃত্যু সংবাদ এত দেরিতে জানানো হল বলে জানিয়েছেন তারা৷
এআর





