ইসলামিক স্টেটকে (আইএস) মোকাবেলায় এবার বিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা। রণতরীটি আমেরিকা থেকে পারস্য উপসাগরের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর সচিব রে মাবুস। খবর প্রেস টিভির।

ইউএসএস কার্ল ভিন্সন নামের এই বিমানবাহী রণতরীটি পারস্য উপসাগরে ইরাকের উপকূলে অবস্থান করবে। সেখান থেকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানে বিমান হামলা চালানো হবে। এই রণতরীটি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশকে সহায়তা করবে। গত জুন থেকেই আরব সাগরে অবস্থান করছে মার্কিন এই রণতরীটি।

উল্লেখ্য, গত আগস্টে ইরাকে আইএস-এর অবস্থানে বিমান হামলা শুরু করে আমেরিকা। আর গত সেপ্টেম্বরে সিরিয়াতেও আইএস-এর অবস্থানে বিমান হামলা শুরু করে আমেরিকা ও তার জোট।

মার্কিন নৌসচিব মাবুস জানান, ইরাক ও সিরিয়াতে এখনো পর্যন্ত চালানো ২৬০টি বিমান হামলার প্রায় ২৫ শতাংশ চালিয়েছে তার দেশ। আর বাকি হামলাগুলো চালিয়েছে জোটের অন্যান্য দেশুগুলো।

মাবুস বলেন, "যতদিন প্রয়োজন হয় আমাদের রণতরী সেখানে অবস্থান করবে।" আইএসকে দমন না করা পর্যন্ত রণতরী সেখানে অবস্থান করবে বলেও জানান তিনি। সূত্র: প্রেস টিভি

এসএমএ