স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ ও সাজা থেকে বাঁচার জন্য আদালতকে বিভ্রান্ত করার দায়ে পাকিস্তানি ক্রিকেটারকে ১৮ মাস কারাভোগের শাস্তি দিল ইউরোপের একটি আদালত।

গত ২২ মার্চ তার স্ত্রী ফাখেরা কারীমকে নির্যাতন মামলার শুনানি স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে ৭ এপ্রিলের শুনানিতে পাকিস্তানি ক্রিকেটার মোস্তফা বশিরকে (৩৩) ১৮ মাসের জেল দেওয়া হয়। সেই সঙ্গে লিস্টার শায়ের ক্লাবকে তার সঙ্গে কোন চুক্তি না করার নির্দেশ দেওয়া হয়।

গত ২২ মার্চ শুনানিতে ওই ক্রিকেটার নিজেকে লিস্টার শায়ের ক্লাবের প্রফেশনাল ক্রিকেটার বলে দাবি করে। তবে ৭ এপ্রিল আদালতে ক্লাবের প্রতিনিধিরা তার দাবিকে অস্বীকার করেন। ওই ক্রিকেটারও লিস্টার শায়ের ক্লাবের সঙ্গে চুক্তির কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তার সম্পর্কে আদলতকে বিভ্রান্ত করারও অভিযোগ আনা হয়।
জেড