ফিলিপাইন উপকূলে টাইফুন ‘মাংকুত'র আঘাতে এ পর্যন্ত প্রায় ২৫ জন নিহত হয়েছে। আরও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংঙ্কা করা হচ্ছে। এএফপি বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে চ্যানেল নিউজ এশিয়া।

স্থানীয় সময় শনিবার রাতে দেশটির উত্তরে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জ ও গুয়াম অঞ্চলে টাইফুন 'মাংকুত' আঘাতে হানে। স্বাভাবিকভাবে ফিলিপাইনের এই অঞ্চলগুলোতে বছরে গড়ে প্রায় ২০টি টাইফুন আঘাত হানে। তবে এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটিকে ধরা হচ্ছে।

আঘাত হানা ফিলিপাইনের কৃষিপ্রধান এ অঞ্চলটিতে প্রায় ৫ লক্ষাধিক মানুষ বসবাস করে। যাদের মধ্যে টাইফুন আঘাত হানার আগে প্রায় লক্ষাধিক মানুষ নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছে। ঝড়ে কৃষিজমিগুলো পানির নিচে তলিয়ে গেছে।

টাইফুন আঘাতে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয় নি। আর এই জন্য অবিরত কাজ করে যাচ্ছে দেশটির কর্মকর্তারা। এরই মধ্যে কয়েক লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় স্কুল, কলেজ এবং ইলেক্ট্রিসিটি।

বিধ্বস্ত এলকার কিছু কিছু অংশে এখনো যেতে পারে নি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে ফিলিপাইনকে বিধ্বস্ত করার পর এই টাইফুন ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে চীন উপকূলে। ধারণা করা হচ্ছে ফিলিপাইনের থেকেও শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে হংকংয়ে।

জেড