বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপদের আশঙ্কা কেটে গেছে। পরে সতর্কতাও প্রত্যাহার করা হয়।
সৌদি সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় মক্কা ও তায়েফসহ পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, জেদ্দা ও ইয়ানবুর উপকূলীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হাউছি গোষ্ঠী ও তাদের সমর্থিত বাহিনীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। এর মধ্যে সৌদি আরবের বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বৃহস্পতিবার জারি করা সতর্কবার্তার সঙ্গে এসব ঘটনার সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়নি।
এস





