বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়।
একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৯০ ডলারে ওঠে। দিনের শুরুতে ব্রেন্টের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি তেহরানের পক্ষ থেকে কিছু শর্ত পূরণের সময়সীমা দেওয়ার খবরও বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়াসহ কয়েকটি দাবি জানিয়েছে।
এদিকে জ্বালানি সরবরাহের ওপর ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। এর আগে সৌদি আরবের তেল অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছিল।
বাজার বিশ্লেষকদের নজর এখন ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহের ওপর এসব ঘটনার সম্ভাব্য প্রভাবের দিকে।
এস





