ফের ভারতের প্রতি নেপালের বিমাতৃসুলভ আচরণ। ইতিমধ্যেই ভারতের তিন জায়গাকে নিজেদের বলে দাবি করে নয়া মানচিত্র প্রকাশ করেছে নেপাল।
নেপালের মানচিত্রে যুক্ত করা হয়েছে ভারতের তিনটি অংশকে। এরই মধ্যে শুরু হল নয়া বিতর্ক।
শনিবার (২০ জুন) নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা জানিয়েছেন, শুধুমাক্র ভারতীদের জন্য নাগরিকত্ব বিলে সংশোধনী আনা হয়েছে। কোনও নেপালি নাগরিককে যদি কোনও ভারতীয় মহিলা বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাঁকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য।
এই ঘোষণা করার সময়ে ভারতের নাগরিকত্ব আইনের কথা তুলে ধরেন থাপা। তিনি বলেন ভারতেও সাত বছর সময় নেওয়া হয় নাগরিকত্ব দিতে।
থাপার মতে কোনও মহিলা কোনও ভারতীয়কে বিয়ে করলে, তাঁকেও সাত বছর অপেক্ষা করতে হয়।
যদিও নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টির উল্লেখ করেননি, যে ভারতের এই আইন নেপালের ক্ষেত্রে লাগু হয় না।
এদিকে, বিতর্কের মাঝেই নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর পাশ হয়ে যায় নয়া ম্যাপ। বৃহস্পতিবার সেই সংশোধনী পাশ হয়ে যায়। এবার থেকে নেপালের সরকারি মানচিত্রে কালাপানি দেখা যাবে।
তার মধ্যে রয়েছে ভারতের তিনটি এলাকা। কালাপানি ছাড়াও রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এলাকা।
এই মানচিত্র প্রকাশ করার পরেই সামরিক তৎপরতাও শুরু হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে। যা ইতিহাসে কখনও ঘটেছে কিনা তা অনেকেই মনে করতে পারছে না। তথ্য সূত্র- কলকাতা ২৪
এমবি





