ঘোষণা করা হলো পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম৷ রাহিল শরিফের পর এবার পাকসেনাকে চালাবেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া৷পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল এই তথ্য৷
গত দুই দশকে রাহিলই পাকিস্তানের একমাত্র সেনাপ্রধান, যাঁকে নির্দিষ্ট সময়ে পদ থেকে সরে যেতে হচ্ছে৷বাকি যাঁরা পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিলেন, প্রত্যেকেই অবসরের পরও বাড়তি তিন বছর কাজ করেছেন৷
বুধবার পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরামর্শে রাষ্ট্রপতি মামনুন হুসেন এই সিদ্ধান্ত নিয়েছেন৷ মঙ্গলবার রাহিল শরিফের থেকে আনুষ্ঠানিকভাবে পাক সেনার দায়িত্বভার গ্রহণ করবেন বাজওয়া৷ পদোন্নতি হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জুবের হায়াতেরও৷ স্টাফ কমিটির যুগ্ম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি৷
জেড





