মার্কিন সরকারের হয়ে লাখো ব্যবহারকারীর ইমেইল অ্যাকাউন্টে গোপনে নজরদারি চালিয়েছে ইয়াহু। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নজরদারি চালানোর জন্য গত বছর একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছিল ইয়াহু।
এদিকে প্রযুক্তিবিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে বলেছে, ‘ইয়াহু আইন মেনে চলা প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রে প্রচলিত সব আইন মেনে চলে।’
প্রায় দুই সপ্তাহ আগে ইয়াহু জানিয়েছিল, হ্যাকাররা তাদের অনেক ব্যবহারকারীর তথ্য চুরি করে নিয়ে গেছে। সূত্র: রয়টার্স, বিবিসি অনলাইন
এমবিএইচ





