ইরানের নৌবহরে নতুন করে যোগ হচ্ছে একটি সাবমেরিন ও ডেস্ট্রয়ার। এছাড়া, সম্প্রতি পরীক্ষা চালানো এসএইচ কম্ব্যাট হেলিকপ্টার এবং এন্টি-সারফেইস এবি২১২ হেলিকপ্টার যোগ দেবে।

শনিবার এক সংবাদ সম্মেলনে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেন, খুব শিগগিরি ফতেহ সাবমেরিন ও দামাভান্দ ডেস্ট্রয়ারকে নৌবাহিনীতে যুক্ত করা হবে। এসব সামরিক সরঞ্জাম ইরান সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি তৈরি করেছে। ফতেহ সাবমেরিনের ওজন হচ্ছে প্রায় ৫০০ টন এবং এটি হচ্ছে ইরানের সর্বশেষ সেমি-হ্যাভি সাবমেরিন।

ইরান এর আগেও দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন ধরনের সাবমেরিন ও ডেস্ট্রয়ার তৈরি করেছে। উন্নত ধরনের কম্ব্যাট হেলিকপ্টারও তৈরি করেছে ইরান। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে ইরানের উন্নয়ন তাক লাগানোর মতো। তবে ইরান সবসময় বলছে, তার এ সামরিক শক্তি প্রতিবেশি দেশগুলোর জন্য কোনো ধরনের হুমকি নয়।

রেডিও তেহরান

ইআর