চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

বিজয়ী প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বামপন্থি আলেজান্দ্রো গুয়িল্লার। একইসঙ্গে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন তিনি।

নির্বাচনে প্রায় এক কোটি ৪০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যোগ্য ছিলেন। এবারই প্রথম বিদেশে অবস্থানকারী চিলির নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।