পণ্ড হল রাহুল গান্ধীর সভা। শহিদ মিনারে মঙ্গলবার কর্মিসভা করার কথা ছিল কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর। কিন্তু ঝড়-জল-বৃষ্টিতে ভেঙে পড়ে মঞ্চ। ভেঙে যায় বাঁশের ব্যরিকেড। এরপর নিরাপত্তার কারণে সভা করতে নিষেধ করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি।
ঝড়বৃষ্টির জেরে সাউন্ড সিস্টেমে বিকল হয়ে যায়। মাথার ছাউনি, বাঁশের ব্যারিকেড ভেঙে যাওয়ার পরে ওইখানে সভা করলে নির্বাচনী বিধি ভঙ্গ হতো। বিধি অনুযায়ী খোলা জায়গায় সভা করা যায় না। সেকারণেই কর্মিসভা বাতিল হয়ে যায়। সভাস্থলে ভাষণ না দিয়ে চলে যান রাহুল গান্ধী। এত দুর্যোগের মধ্যেও রাহুল গান্ধী সভাস্থলে আসায় খুশি কংগ্রেস কর্মীরা। তারা উজ্জীবিত।তাঁদের আশা ভবিষ্যতে ফের রাহুল গান্ধীকে কলকাতায় এনে সভার আয়োজন করবে প্রদেশ কংগ্রেস।
এদিকে, তৃণমূলের সঙ্গে জোট ভাঙার পর এই প্রথম রাজ্যে আসেন রাহুল গান্ধী। আজ সকাল এগারোটায় চালসার পাশে নাগরাকাটায় জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকে ত্রিপুরার সভা সেরে শহিদ মিনারের কর্মিসভায় যোগ দেন রাহুল। এআইসিসির চেষ্টা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে জোট ভাঙার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেন কংগ্রেসের এই পোস্টার বয়। তাই আজকের কর্মিসভায় এই তরুণ তুর্কি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল।
কাল থেকেই শহীদ মিনারের সভা ঘিরে চরম ব্যস্ত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। এমনিতেই লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে কংগ্রেসের ফলাফল নিয়ে সন্দেহে আছেন খোদ কংগ্রেসের নেতারাই। তার উপর নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা নিয়েও পিছু হটেছেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। মাথাচাড়া দিয়েছে গোষ্ঠী কোন্দলও। সবমিলিয়ে এ রাজ্যে কংগ্রেসের হাল বেশ বেহাল। এই অবস্থায় সোনিয়া তনয়ের নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আগমন কিছুটা হলেও প্রদেশ কংগ্রেসের অন্দরমহলে অক্সিজেনের সরবারহ করবে বলে মনে করা হচ্ছিল। সূত্র: জিনিউজ
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই
কলকাতায় পণ্ড রাহুলের সভা
পণ্ড হল রাহুল গান্ধীর সভা। শহিদ মিনারে মঙ্গলবার কর্মিসভা করার কথা ছিল কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর। কিন্তু ঝড়-জল-বৃষ্টিতে ভেঙে পড়ে মঞ্চ। ভেঙে যায় বাঁশের ব্যরিকেড। এরপর নিরাপত্তার কারণে সভা করতে নিষেধ করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি।
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, উত্তেজনা
বাংলাদেশে ‘ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসছে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে। আজানের সময় মাইক বন্ধ, রেড রোডে ঈদের নামাজ বন্ধ এবং গরু কোরবানি বন্ধের পর এবার দাড়ি রাখাতেও বিধিনিষেধ জারি করল বিজেপি সরকার। শিখরা দাড়ি রেখে পুলিশ ও সেনাবাহিনীতে কাজ করতে পারলেও মুসলমানদের ওপর কড়া ফরমান এলো শুভেন্দু অধিকারীর সরকার থেকে।
কলকাতায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম নারী উপাধ্যক্ষ, বাধ্য হলেন ইস্তফা দিতে
কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজে দীর্ঘ ২৩ ঘণ্টা আটকে রেখে চরম অমানবিক নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষের শিকার হলেন উপাধ্যক্ষ ড. মহম্মদী তরন্নুম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বার কাউন্সিলের নিয়ম মেনে কলেজে ৭৫ শতাংশ হাজিরার কড়াকড়ি করতেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিক্ষোভের মুখে পড়েন তিনি।
কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আবার বঙ্গসেনার আবির্ভাব ঘটেছে। জনবহুল ও ব্যস্ত শিয়ালদহ থেকে একটি মিছিল রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল। তাদের স্লোগান ছিল, ‘বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে কর ভাগ’। আরেকটি স্লোগান ছিল, ‘পদ্মা-মেঘনা-যমুনা, ওই আমাদের ঠিকানা’। মিছিলে নারীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়; তারাও পোস্টার ও ব্যানার বহন করছিলেন। অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই মিছিল দেখতে থাকেন। ব্যানার ও লিফলেট থেকে এই সংগঠনের পরিকাঠামো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।
















