থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। তিনি অবশ্য তা অস্বীকার করেছেন।
আজ ব্যাংককে আদালতের বাইরে উপস্থিত জনতাকে তিনি বলেছেন যে, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবেন।
সিনাওয়াত্রার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও চালের ভর্তুকি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সিনাওয়াত্রার আদালতে হাজির হওয়ার খবর শুনে সকাল থেকেই আদালত চত্ত্বর ও আশ-পাশের এলাকায় ভীড় করেন তার সমর্থকরা। আদালতের বাইরে ইংলাককে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান তারা।

উল্লেখ্য, গত বছর এক সামরিক অভ্যুত্থানে ইংলাক সিনাওয়াত্রার সরকারের পতন ঘটে। এর আগে ২০০৬ সালে তার ভাই থাকসিন সিনাওয়াত্রাও আরেকটি সেনা-অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন।

কেবি





