বিমানের মুসলমান যাত্রী তাহেরা আহমেদকে মুখবন্ধ কোমল পানীয়র ক্যান না দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেডে এয়ারলাইন্স। অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সে জন্য তাকে মুখবন্ধ কোমল পানীয় ক্যান দেয়া হয়নি বলে দাবি করেছিল ইউনাইটেডে এয়ারের ওই ফ্লাইটের বিমান বালা।

হিজাব বা শালীন পোশাক পরিহিত থাকায় তাহেরা আহমেদকে মুসলমান নারী হিসেবে সহজেই শনাক্ত সম্ভব হয়েছে। তাই তার প্রতি এমন আচারণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

শুক্রবার শিকাগো থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এ মুসলমান বিদ্বেষী ঘটনায় পড়েন তাহেরা আহমেদ। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির আন্তধর্ম কার্যক্রমের পরিচালক ৩১ বছর বয়সি তাহেরা আহমেদ ফেসবুকে এ ঘটনা প্রকাশ করার পর আমেরিকাসহ সমগ্র বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট বয়কটের আহ্বান জোরদার হতে থাকে।

আর এ পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে বিবৃতি দেন এ বিমান সংস্থার মুখপাত্র চালর্স হোবার্ট। সংশ্লিষ্ট বিমান বালা আর ইউনাইডেট এয়ারলাইন্সের যাত্রী সেবায় নিযুক্ত থাকবেন না বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। বা বিবৃতিতে থেকে তা পরিষ্কার ভাবে বোঝা যায়নি। এ জাতীয় ন্যক্কারজনক ঘটনার জন্য ওই বিমান বালার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তাও প্রকাশ করা হয়নি।

আমেরিকায় মুসলমান বিদ্বেষী তৎপরতা ক্রমেই বাড়ছে এবং দেশটির মুসলমানরা নানা ভাবে প্রতিনিয়ত এর শিকার হচ্ছেন। সূত্র:আইআরআইবি

জেডআই