আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করেছে দেশটি। মূলত তালেবান সরকার মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়ার অনুমতি দিয়েও পিছু হটার কারণে এমন সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মেয়েদের স্কুলে না যেতে তালেবানের সিদ্ধান্তে যারা মর্মাহত হয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি যে, কাতারের দোহায় তালেবানের সঙ্গে যে বৈঠকের পরিকল্পনা ছিল তা বাতিল করা হচ্ছে।

গত বুধবার (২৩ মার্চ) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেওয়ার পর মাস শেষে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর দেশের শাসনভার তুলে নেয় তালেবান। সূত্র : আলজাজিরা, রয়টার্স।

এবিএস