বিশ্বে ২৪ ঘন্টায় দ্বিতীয় দিনের মতো প্রায় তিন হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে; শনাক্ত লাখেরও বেশি। এতে মোট প্রাণহানি চার লাখ আট হাজার ছাড়িয়েছে; আক্রান্ত ৭১ লাখের কাছাকাছি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তে মৃত্যু হয়েছে ৪ লাখের বেশি মানুষ।

বিশ্বে মোট আক্রান্তের চার ভাগের এক ভাগই যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ১৩ হাজার।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সাত লাখ ছাড়িয়েছে আক্রান্ত, মোট মৃত্যু ৩৭ হাজারের বেশি। পেরুতে প্রায় দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু সাড়ে পাঁচ হাজারের বেশি। চিলিতেও দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজারের বেশি।

রাশিয়ায় সাড়ে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত্যু প্রায় ছয় হাজার। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃত্যু ও আক্রান্ত কমতে শুরু করেছে।

এদিকে, ভারতে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭৩ জনের। এছাড়া সৌদি আরব,পাকিস্তান ও মেক্সিকোতে লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

এএস