বাংলাদেশে এবারের রোহিঙ্গা ঢলের চার মাস পূর্তি হচ্ছে আজ সোমবার। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাখাইনে ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৫৫ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছে। সব মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ সাড়ে ৬৭ হাজার রোহিঙ্গা।

রাখাইনে দেশটির সেনাবাহিনীর নৃশংসতা অব্যাহত থাকায় এখনো রোহিঙ্গাদের বাংলাদেশে আসা থামছে না। গত এক সপ্তাহে আসার হার কমে এলেও অন্তত ৬০৬ জন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। অবশ্য গতকাল রোববার এসেছে মাত্র ৪৯ জন।

রোহিঙ্গা ঢলের মধ্যে আন্তর্জাতিক চাপে পড়ে । এবার বিশ্বের ১০০ জন বিপ্লবী ও সাহসী নারী নিয়ে লেখা বই থেকে মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চির নাম বাদ দেয়ার দাবি উঠেছে। রোহিঙ্গা ইস্যুতে সু চির ভূমিকার প্রেক্ষিতে এই দাবি তুলেছে সমালোচকরা।

মূলত এ বছরের শেষভাগে বইটিতে সু চির কাহিনী নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ বইটি লেখার সময়ে সু চি আলোচনার কেন্দ্রে ছিলেন অন্য কারণে। তিনি তখন বিশ্বের চোখে নির্যাতিতদের বিরুদ্ধে দাঁড়ানো সাহসী কণ্ঠ। শান্তিতে নোবেলজয়ীও। কিন্তু তার সে অবস্থান নড়ে গেছে রোহিঙ্গা সঙ্কটের পর থেকে।

ওই বইয়ের লেখিকাদ্বয় এলেনা ফাভিল্লি ও ফ্রান্সেসকা কাভাল্লো বলেছেন, আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আগামী সংস্করণে তার নাম বাদ দেয়ার ভাবনাটাকেও উড়িয়ে দিচ্ছি না।

সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী সু চির ২১ বছরের গৃহবন্দি থাকার দিনগুলো থেকে শুরু করে তার মুক্তি পর্যন্ত সময়কাল তুলে ধরা রয়েছে ‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস’নামের ওই বইয়ে।

বইটিতে অ্যামেলিয়া এয়ারহার্ট, মেরি কুরি, হিলারি ক্লিনটন ও সেরেনা উইলিয়ামসের মতো নারীদের নাম রয়েছে। খবর ইন্ডিয়া টুডের

এএস