পশ্চিমবঙ্গের সকল বাম দল রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ঠেকাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
এর একদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা ব্যানার্জী বলেন, রাজনীতিতে কমিউনিস্টরাসহ কেউই অস্পৃশ্য নয়।
তিনি কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোট গঠনের ব্যাপারে তার পছন্দের কথা বলেন, মমতার এ প্রস্তাবের জবাবে সব বামদল জানিয়ে দিয়েছে, মমতার সঙ্গে জোট বাধার কোনো প্রশ্নই ওঠে না।
সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘তৃণমূল বা মমতার সঙ্গে জোট গড়ার প্রশ্নই আসে না। তার নীতি ও রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গে বিজেপি ঢুকতে পেরেছে। সাম্প্রদায়িক বিজেপি’র সঙ্গে লড়তে হলে আমরা নিজেরাই লড়বো।’
সিপিআই (এম) নেতা মমতার ধর্মনিরপেক্ষতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
সিপিআই(এম)-এর পলিট ব্যুরো সদস্য সুর্য কান্ত মিশ্র এ ধরনের কোনো সম্ভাবনার কথা নাকচ করে দিয়ে বলেন, বিজেপি’র বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ফ্রন্ট গড়ার আগে এই সাম্প্রদায়িক শক্তিকে রাজ্যে প্রবেশের সুযোগ করে দেয়ার জন্য মমতার জনগণের কাছে ক্ষমতা চাওয়া উচিত।
এ প্রসঙ্গে তিনি ১৯৯৯ সালে মমতার বিজেপি’র সঙ্গে হাত মেলানোর কথা স্মরণ করিয়ে দেন।
তিনি বলেন, তিনিই ১৯৯৪ সালে তাদের প্রথম রাজ্যে আনেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





