পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৩৫০ কিলোমিটার পূর্বদিকে মুসা খেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে হাশিম ফুয়াদ রাব্বানি নামে এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
স্থানীয় পুলিশ স্টেশনের প্রধানসহ ওই পুলিশ সদস্যদের বহনকারী গাড়ির ওপর রকেট হামলা চালালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তেল, গ্যাস ও খনিজসমৃদ্ধ ওই প্রদেশের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ স্থানীয় আদিবাসী গোষ্ঠীর হাতে। তারা প্রায়ই সরকারি বাহিনীর ওপর হামলা চালায়।
প্রদেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাও ঘটে। তালেবানও ওই প্রদেশে বেশ সক্রিয়। সূত্র : এএফপি
ইআর





