মিসরে শুক্রবার শুরু হওয়া দাঙ্গার দ্বিতীয় দিনে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে। খবর বিবিসির।
এ দাঙ্গায় এ পর্যন্ত ৩১ জন আহত ও বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আরব বানি হিলাল গোত্র ও একটি নুইবিয়ান গোষ্ঠীর মধ্যে সংগঠিত দাঙ্গা বন্ধে তারা পদক্ষেপ নেবে।
এদিকে সহিংসতার ঘটনায় রবিবার ওই অঞ্চলের ১৭টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে শুরু হওয়া ওই দাঙ্গার পর শনিবার উভয় পক্ষের নেতারা একটি বৈঠক করলেও কোনো মীমাংসা হয়নি। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]